১৯ অক্টোবর ২০১২ - ২০:৩০

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটিতে রকেট হামলার পর রাজধানী কাবুলের নিকটবর্তী একটি গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের পারওয়ান প্রদেশে অবস্থিত বাগরাম ঘাঁটিতে রকেট হামলা চালানোর পর আজ –শনিবার, ২০শে অক্টোবর- রাজধানী কাবুলের নিকটে অবস্থিত একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবারের ঐ হামলা এবং আজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কে এ পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। বাগরাম ঘাঁটিটি সম্প্রতি মাসগুলোতে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হল। তালেবান জঙ্গীরা ইতিপূর্বে সকল হামলার দায়িত্ব স্বীকার করেছিল। বেশ কয়েকমাস যাবত তালেবান জঙ্গীরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী’র উপর তাদের হামলা বৃদ্ধি করেছে।

বলাবাহুল্য, যুক্তরাষ্ট্র গত মাসে আনুষ্ঠানিকভাবে বিতর্কিত বাগরাম কারাগারকে আফগান সরকারে নিকট হস্তান্তর করলেও তারা এখনও এ কারাগারের অনেক কয়েদীদের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও তাদের সাথে চুক্তিবদ্ধ দেশগুলো ২০০১ সালে তথাকথিত সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে আফগানিস্তানে হামলা চালায়। এ হামলার মাধ্যমে তালেবান সরকারকে ক্ষমতা হতে সরাতে সক্ষম হলেও দীর্ঘ ১০ বছরেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পর এদেশে হাজার হাজার বিদেশী সৈন্য অবস্থান সত্ত্বেও এদেশের নিরাপত্তা দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে।#